পবিপ্রবিতে GST গুচ্ছভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

মো. সুমন মৃধাঃ দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ

GST (General, Science & Technology) গুচ্ছভুক্ত ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ন্সাতক ১ম বর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটের পরীক্ষা ১৭ অক্টোবর দুপুর ১২টায় একযোগে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

এদিকে দুপুর ১২টায় শুরু হওয়া পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত সহ পরিক্ষা কমিটির সদস্যবৃন্দ বিভিন্ন পরীক্ষার হল সমূহ পরিদর্শন করেন। চার হাজার পরীক্ষার্থীদের মধ্যে উপস্থিতি ছিল সন্তোষজনক। এ তথ্য জনসংযোগ ও প্রকাশনা বিভাগ থেকে জানানো হয়েছে।

উল্লেখ্য যে, আগামী ২৪ অক্টোবর ‘বি’ ইউনিট এবং ১লা নভেম্বর ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা বিশ^বিদ্যালয়ের মূল ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।