সোনাইমুড়ী হাজী বিরিয়ানির পঁচা মাংস জব্দ, ৩০ হাজার টাকা জরিমানা, দোকান সিলগালা

খোরশেদ আলম শিকদার, নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর সোনাইমুড়ী বাজারে হাজী বিরিয়ানিতে চালিয়ে গন্ডারের ১০০কেজি পঁচা মাংস জব্দ ও নগদ ৩০হাজার টাকা জরিমানা এবং দোকানটি সিল গলা  করা হয়।
শনিবার(১৬ অক্টোবর) দিবাগত-রাত ১০টার দিকে সোনাইমুড়ী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফজলুর রহমান এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজুল হক গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।
এ সময় ৭০কেজি কাঁচা ও ৩০ কেজি রান্না করা গন্ডারের পঁচা মাংস দোকানের ফ্রীজ থেকে উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে  হাজী বিরিয়ানির মালিককে ৩০ হাজার টাকা জরিমানা ও দোকান সিলগালা করা হয়।