দুমকিতে ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

দুমকি(পটুয়াখালী)প্রতিনিধিঃ
পটুয়াখালীর দুমকিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল -বিএনপিট শ্রীরামপুর ইউনিয়নের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 
বুধবার (২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় শ্রীরামপু ইউপি সদস্য সচিব মো.খলিলুর রহমান জোম্মাদার এর সঞ্চালনায় বিএনপি কার্যলয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খন্দকার ইমাম হোসেন নাসির, সদস্য জেলা বিএনপির, সদস্য সাংগঠনিক টিম
দুমকি উপজেলা, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক মো.খলিলুর রহমান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মো.সাইফুল আলম মৃধাসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।
উল্লেখ্য দীর্ঘ ১৩ বছর পরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।