সোনাইমুড়ীতে ভাড়া বাসায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

খোরশেদ আলম শিকদার, নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর সোনাইমুড়ীতে ভাড়া বাসায় যুবকের গলায় ফাঁস লাগানো ঝুলন্ত লাশ উদ্ধার করেছে সোনাইমুড়ী থানা পুলিশ। বুধবার (২ফেব্রুয়ারী) সকালে রেল স্টেশনের উত্তর পার্শ্বে হেদায়েত উল্লাহ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত যুবক জাহাঙ্গীর আলম (৩২) পৌরসভার নাওতোলা মুন্সি বাড়ীর সোলেমান মিয়ার ছেলে। সে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে সোনাইমুড়ী রেলস্টেশনের উত্তর পার্শ্বে হেদায়েত উল্লাহ মিয়ার বাড়ীতে ভাড়া বাসায় থাকতো। খবর পেয়ে সোনাইমুড়ী থানা পুলিশ লাশ উদ্ধার করেছে।
এ বিষয়ে সোনাইমুড়ী থানার উপপরিদর্শক (এসআই) নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। লাশের সুরতহালের সময় বিষয়টি আত্মহত্যার মতো মনে হয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট পেলে নিশ্চিত হওয়া যাবে। বর্তমানে সোনাইমুড়ী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।