দুমকিতে (কুত্তা) কুকুর কালাম বলে ডাক দেওয়ায় কামরিয়ে ৬ জনকে জখম

পটুয়াখালীর দুমকিতে কুকুর বলে গালি দেওয়ায় একই পরিবারের ৬ জনকে কামড়িয়ে জখম করেছে এক যুবক। শুক্রবার বিকালে উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের পশ্চিম ঝাঁটরা গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত যুবকের নাম কালাম সর্দার।
স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের পশ্চিম ঝাঁটরার বাসিন্দা মোঃ কালাম সর্দার ও আনোয়ার শিকদারগংদের সাথে জমিজমা সংক্রান্ত পূর্ববিরোধ চলছিলো। শুক্রবার বিকেলে প্রতিপক্ষের বাড়ির পাশদিয়ে হেঁটে যাওয়ার সময় প্রতিবেশী বাবুল হাওলাদারের ১০বছরের ছেলে কালাম সর্দারকে (কুত্তা) কুকুর কালাম বলে ডাক দেয়ায় কালাম সর্দার ক্ষিপ্ত হয়ে তার স্ত্রী সন্তানসহ পরিবারের লোকজন নিয়ে প্রতিপক্ষ আনোয়ার শিকদার ও সত্তার শিকদারের বসতঘরে অতর্কিত হামলা ভাঙচুর চালায়। এসময় বাঁধা দিতে এলে ঐ পরিবারের শিশু বাচ্চাসহ ৬জনকে মারধর ও কামড়ে জখম করে। আহতরা হলেন, মাসুদা বেগম (৫০), সুমাইয়া আক্তার (২০), ৬ মাসের শিশু পুত্র রাইয়ান, শাকিল (১৪), লাভলী (২৭), তাসমিম (১২)। বর্তমানে আহতরা সবাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
