চাটখিলে অসহায়দের মাঝে একটিভ ফাউন্ডেশনের চেক বিতরণ ও সাংবাদিকদের সাথে মতবিনিময়

চাটখিল(নোয়াখালী)প্রতিনিধিঃ 
নোয়াখালীর চাটখিলে একটিভ ফাউন্ডেশনের পক্ষ থেকে চাটখিল উপজেলার ৯টি ইউনিয়ন ও চাটখিল পৌরসভার গরীব নিরীহ ৫৭জনের মাঝে ২ লাখ ৪৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
এই উপলক্ষ্যে একটিভ ফাউন্ডেশনের চাটখিল কার্যালয়ে (২৩ এপ্রিল) শনিবার এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় অসহায়-নিরীহদের হাতে চেক তুলে দেন একটিভ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চাটখিল উপজেলা চেয়ারম্যান এবং চাটখিল উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর কবির।
চেক বিতরন অনুষ্ঠান শেষে আলহাজ্ব জাহাঙ্গীর কবির সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় কালে তিনি মানুষের কল্যানে তার একটিভ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করার বিবরন দেন এবং একটিভ ফাউন্ডেশন ভবিষ্যতে চাটখিল-সোনাইমুড়িতে মানুষের কল্যানে আরো ব্যাপকভাবে কাজ করবে বলে তিনি জানান।
মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, চাটখিল প্রেসক্লাবের  সভাপতি সাংবাদিক মো. হাবিবুর রহমান, সাধারন সম্পাদক শোয়েব হোসেন ভুলু,  চাটখিল উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মিজানুর রহমান বাবর, চাটখিল প্রেসক্লাবের সাবেক সভাপতি দিদার-উল আলম, ইন্ডিপেডেন্ট টেলিভিশনের নোয়াখালী জেলা প্রতিনিধি আবু নাছের মঞ্জু, দেশ টিভির আকবর হোসেন সোহাগ, যমুনা টিভির মোতাচ্ছিম বিল্লাহ সবুজ, বিটিভি’র ফয়জুন ইসলাম জাহান, একটিভ ফাউন্ডেশনের সমন্বয়কারী ফারুক সিদ্দিকী ফরহাদ।
সভা শেষে উপস্থিত সাংবাদিকদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরন করেন আলহাজ্ব জাহাঙ্গীর কবির।