লক্ষ্মীপুরে বিয়ের প্রলোভনে শিক্ষার্থীকে ধর্ষণ,দুই যুবক আটক

নিজস্ব প্রতিবেদক,লক্ষ্মীপুর।।
লক্ষ্মীপুরের রায়পুরে এক স্কুলছাত্রীকে অপহরণ করে ভাড়া বাসায় রেখে ধর্ষণের ঘটনায় মো. রাব্বি ও মো. হৃদয় নামে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার(১০ মে) দুপুর ১টার দিকে র্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানী অধিনায়ক খন্দকার মোঃ শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার দিবাগত রাত ৩ টার দিকে তথ্যপ্রযুক্তির সহায়তায় লক্ষ্মীপুর পৌরসভার সমসেরাবাদ এলাকার হাসপাতাল রোডের একটি ভাড়া বাসা থেকে ছাত্রীকে উদ্ধার ও দুই যুবককে গ্রেফতার করে র্যাব-১১ এর সিপিসি- ৩।
গ্রেফতারকৃত রাব্বি উপজেলার চরপাতা ইউনিয়নের পূর্ব চরপাতা গ্রামের কামাল হোসেনের ছেলে ও তার সহযোগী হৃদয় সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের এনায়েতপুর গ্রামের আবদুল মতিনের ছেলে।
র্যাব জানায়, গত সোমবার(৯ মে) সন্ধ্যা ৭টার দিকে স্কুল শিক্ষার্থীর মামা র্যাব-১১ নোয়াখালী কার্যালয়ে অভিযোগ করলে অভিযোগ প্রাপ্তির ৮ ঘন্টার মধ্যে ভিকটিমকে উদ্ধার করে আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
জান যায়, গত ৮ মে সন্ধ্যায় স্কুলছাত্রী পূর্ব চরপাতা গ্রামে খালার বাড়ির পেছনে টিউবওয়েল থেকে পানি আনতে যায়। এ সময় পূর্ব পরিকল্পিতভাবে রাব্বি তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে অপহরণ করে। এতে রাব্বিকে হৃদয় সহযোগীতা করে। পরে ছাত্রীকে লক্ষ্মীপুর পৌরভার হাসপাতাল রোড এলাকার ভাড়া বাসায় এনে রাখে। সবার কাছে রাব্বি তাকে তার স্ত্রী পরিচয় দেয়। দুইদিন বাসায় আটকে রেখে ইচ্ছের বিরুদ্ধে জোরপূর্বক রাব্বি তাকে একাধিকবার ধর্ষণ করে। সোমবার সন্ধ্যা ৭টার দিকে ছাত্রীর মামা র্যাব-১১ এর নোয়াখালী কার্যালয়ে অভিযোগ করেন। পরে র্যাব তথ্য প্রযুক্তির সহায়তায় ভিকটিমকে উদ্ধার এবং আসামিদের গ্রেফতার করে।
এ বিষয়ে রায়পুর থানার অফিসার ইনচার্জ শিপন বড়ুয়া বলেন, শিক্ষার্থীর মামা গ্রেপ্তার ২ জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে অপহরন ও ধর্ষন মামলা দায়ের করেছেন।
