লালমনিরহাটে গলায় দড়ি দিয়ে গৃহবধূর আত্মহত্যা

মিজানুর রহমান, লালমনিরহাট।।
লালমনিরহাট সদর উপজেলার বড় বাড়ী ইউনিয়নে গলায় ফাঁস দিয়ে আসনুরি আক্তার (৩৮) নামে এক মহিলার মৃত্যু লাশ উদ্ধার করেছে পুলিশ।
মৃত আসনুরি আক্তার লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নে ৩ নং ওয়ার্ডে শিবরাম গ্রামের মোহাম্মদ মনজু ইসলামে স্ত্রী ।স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল স্বামীর বাড়ি থেকে  নিজের বাবার বাসায় বেড়াতে আসে মৃত আসনুরি আক্তার।সকালে তার পরিবার ঘরের ভিতর তার লাশ ঝুলতে দেখে পুলিশে খবর দেয়।গৃহবধূর স্বামী মনজু ইসলাম জানান দীর্ঘদিন যাবত তার স্ত্রী আসনুরী বেগম মানসিক সমস্যায় ভুগছিলেন,তার চিকিৎসার জন্য অনেক রকম ব্যবস্থা গ্রহন করেছিলেন কিন্তু তাতে কোনো লাভ হয়নি।
 বুধবার ১১মে  সকাল ১০টায় গৃহবধুর বাবার বাড়ীতে আসনুরী আক্তারের গলায় ফাঁস দেওয়া লাশ ঝুলতে দেখেন তার মা,এই খবর পেয়ে স্বামী মনজুর ইসলাম তার শ্বশুর বাড়ীতে আসেন।লালমনিরহাট সদর থানার পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহলম ঘটনার কথা স্বীকার করে জানান,আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।

Share this news as a Photo Card

12 May 2022

লালমনিরহাটে গলায় দড়ি দিয়ে গৃহবধূর আত্মহত্যা

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে