পবিপ্রবিতে অভিন্ন নীতিমালার দাবিতে কর্মকর্তা ফেডারেশনের মানববন্ধন

মো.সুমন মৃধাঃ দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ
বাংলাদেশ আন্ত:বিশ^বিদ্যালয় অফিসার্স ফেডারেশনের উদ্যোগে পদোন্নয়ন ও পর্যায়োন্নয়নসহ ১২দফা দাবিতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ক্যাম্পাসে ১ঘন্টার মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। 
রবিবার (১৯ জুন) বেলা ১১টায় পবিপ্রবি’র প্রশাসনিক ভবনের সামনে অর্ধশতাধিক কর্মকর্তা সারিবদ্ধ দাড়িয়ে ১ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে।
এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, বিশ্ববিদ্যালয় কর্মচারি পরিষদ সভাপতি মজিবুর রহমান মৃধা, জনসংযোগ বিভাগের সেকশন অফিসার মো. রিয়াজ কাঞ্চন শহিদ , সহ রেজিষ্ট্রার মনিরুল ইসলাম, ডেপুটি রেজিষ্ট্রার মো. সাইদুর রহমান জুয়েল, ডেপুটি রেজিষ্টার আবুবক্কর, ড. সফিকুল ইসলাম, সিনিয়র ডেপুটি রেজিষ্ট্রার ড. মো. আমিনুল ইসলাম, মো. মিজানুর রহমান টমাস প্রমূখ।
সমাবেশে ভার্চুয়ালে বক্তৃতা করেন, আন্ত:বিশ্ববিদ্যালয় অফিসার্স এসাসিয়েশনের মহাসচিব মীর মোশের্দুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন অন্ত: বিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের দপ্তর সম্পাদক ও ডেপুটি রেজিষ্ট্রার মো. জসিম উদ্দিন বাদল।