নদী তীর রক্ষা বাঁধ নির্মাণে প্রধানমন্ত্রীর ওপর আস্থা রাখতে হবে: জাহিদ ফারুক

বিশেষ সংবাদদাতা।।

পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক শামিম বলেছেন, নদী তীর রক্ষা বাঁধ বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি সবাইকে আস্থা রাখতে হবে। তিনি বিপদগ্রস্ত মানুষের মুখে হাসি ফোটাতে নির্দেশনা দিয়েছেন। তার আমলেই দেশে সর্বোচ্চ উন্নয়ন হয়েছে। রামগতি-কমলনগরে নদী ভাঙন রোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩১শ কোটি টাকা প্রকল্পের অনুমোদন দিয়েছেন। বিএনপি-জামায়াত সরকারের আমলে দেশে কোন উন্নয়ন হয়নি।’’

বৃহস্পতিবার (১০ নভেম্বর) বেলা ১১টার দিকে লক্ষ্মীপুরের কমলনগরের ফলকন ইউনিয়নের লধুয়া মাছ ঘাট এলাকার ভাঙন পরিদর্শনকালে সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন। পরে তারা স্পিডবোটে করে রামগতি পর্যন্ত নদী ভাঙন পরিদর্শন করেন।

মন্ত্রী আরও বলেন, করোনা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বে অর্থনৈতিক বিপর্যয় দেখা দিয়েছে। এতে সব পণ্যের দাম বেড়েছে। পুরনো দরপত্রে ঠিকাদাররা ভর্তুকির ভয়ে কাজ করতে চাচ্ছে না। আগামী ১৪ দিনের মধ্যে পুনরায় দরপত্র আহ্বানের নির্দেশ দেওয়া হয়েছে। খুব শিগগিরই নদী শাসনে কাজ শুরু হবে। এছাড়া ভূমি মন্ত্রীর সঙ্গে কথা বলে চাঁদপুর থেকে বালু উত্তোলনের ব্যবস্থা করা হবে।

এসময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের সংসদ সদস্য মেজর (অব) আবদুল মান্নান, লক্ষ্মীপুর জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ, জেলা পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ফারুক আহম্মদ, কমলনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন বাপ্পী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান, কমলনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিন, কেন্দ্রীয় আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক উপকমিটির সদস্য আবদুজ্জাহের সাজু।

Share this news as a Photo Card

10 November 2022

নদী তীর রক্ষা বাঁধ নির্মাণে প্রধানমন্ত্রীর ওপর আস্থা রাখতে হবে: জাহিদ ফারুক

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে