দুমকিতে আর্জেন্টিনা সমার্থকদের আনন্দ মিছিল

দুমকি(পটুয়াখালী)প্রতিনিধিঃ
আসন্ন কাতার বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২ উপলক্ষে পটুয়াখালীর দুমকিতে আর্জেন্টিনা ফুটবল সমর্থকরা এক আনন্দ শোভাযাত্রা বের করেন।
শুক্রবার (১১ নভেম্বর)বিকাল সারে চার টায় উপজেলার সর্বস্তরের আর্জেন্টিনা সমার্থকদের এর উদ্যোগে শোভাযাত্রাটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে শেষ হয়।
এসময় তারা পতাকা ও ঢাক- ঢোল বাজিয়ে প্রিয় দল আর্জেন্টিনা ও মেসির শ্লোগানে মূখরিত করে তোলে।
আর্জেন্টিনার একজন ভক্ত রাজিবুল রাজ রন্টি বলেন, আসলে আমরা খুবই আনন্দ উপভোগ করছি, খেলা হচ্ছে একটি বিনোদন, আমরা ফুটবলকে ভালোবাসি, আর্জেন্টিনাকে ভালোবাসি ও প্রিয় খেলোয়ার লিওয়েন মেসিকে ভালোবাসি।
তিনি আরো বলেন, আগামী কাতার বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২২ এ প্রিয় দল আর্জেন্টিনা শিরোপা অর্জন করবে এটাই তাদের প্রত্যাশা।