ভবানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

লক্ষ্মীপুর প্রতিনিধি।।

লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ফেব্রুয়ার) বিকেলে চৌরাস্তা বাজার সংলগ্ন ভবানীগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ছিলেন লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ কে এম শাহজাহান কামাল।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি মিয়াঁ মোহাম্মদ গোলাম ফারুক পিংকু, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট নূর উদ্দিন চৌধুরী নয়ন।

সম্মেলন উদ্বোধন করেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারী। বিশেষ বক্তা হিসেবে ছিলেন থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাইফুল হাসান পলাশ, সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু, লক্ষ্মীপুর পৌর আওয়ামী লীগের সাধারাণ সম্পাদক এ্যাডভোকেট জহির উদ্দিন মাহমুদ বাবর।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন সজীব গ্রুপের চেয়ারম্যান এম এ হাসেম, ঢাকা মোহাম্মদপুর থানা আওয়ামীলীগের সভাপতি, এম এ সাত্তারসহ থানা ও জেলার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সম্মেলনে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামীলীগের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান বাবুল।