লক্ষ্মীপুরে আওয়ামী লীগের শান্তি সমাবেশ

লক্ষ্মীপুর প্রতিনিধি।।

লক্ষ্মীপুরে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামী লীগ শান্তি সমাবেশ করেছে।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে শহরের উত্তর তেমুহনী এলাকায় জেলা আওয়ামী লীগের ব্যানারে এ আয়োজন করা হয়।সমাবেশে তৃণমূলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকুর সভাপতিত্বে শান্তি সমাবেশে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন। ঢাকা মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতি এম এ সাত্তার, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ্ উদ্দিন টিপু, সদর থানা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটওয়ারী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আহমদ পাটওয়ারী, সাধারণ সম্পাদক জহির উদ্দিন বাবর প্রমুখ।

এ সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনে বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, বিএনপি-জামায়াত ধ্বংসাত্মক রাজনীতিতে বিশ্বাসী। তারা আন্দোলনের নামে দেশের উন্নয়নমূলক কর্মকান্ডকে বাধাগ্রস্ত করতে চায়। তথাকথিত পদযাত্রার নামে কোন বিশৃঙ্খলা করলে আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করে বলে জানান নেতারা।