শাকচর ইউনিয়নের উপ-নির্বাচনে ইউপি সদস্য পদে ৪ জনের মনোনয়ন পত্র দাখিল

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার ১৬নং শাকচর ইউনিয়নের ৮নং ওয়ার্ড ইউপি সদস্য পদে উপ–নির্বাচনে ৪(চার)জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। আগামী ১৬ এপ্রিল নির্বাচনের তারিখ নির্ধারণ করে গত ৯ মার্চ তফশিল ঘোষনা করে নির্বাচন কমিশন।
সোমবার (২০ মার্চ,২০১৭) মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনে ৮নং ওয়ার্ড ইউপি সদস্য হিসেবে মো: কামাল উদ্দিন খোকন মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন, শাকচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাহফুজ মাষ্টার, যুগ্ন সম্পাদক ও ইউপি সদস্য মো: সেলিম, পল্লি চিকিৎসক মহসিনসহ আওয়ামী অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপ–নির্বাচনে জসিম উদ্দিন লিটন, আবুল কালাম, মনির হোসেন ইউপি সদস্য পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায় গত ০৯ মার্চ ঘোষিত তফশিল মোতাবেক মনোনয়ন পত্র জমা দানের শেষ তারিখ ছিল ২০ মার্চ , যাচাই–বাছাই ছিল ২১ মার্চ , মনোনয়ন প্রত্যাহার ২৮ মার্চ , প্রতীক বরাদ্দ ২৯ মার্চ এবং আগামী ১৬ এপ্রিল রবিবার নির্বাচন অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য: শাকচর ইউপি সদস্য দেলোয়ার হোসেন গত ১ অক্টোবর ২০১৬ তারিখে বিদ্যুৎ স্পষ্ট হয়ে মৃত্যুবরণ করেন। তার মুত্যুতে এ ইউনিয়নের ৮নং ওয়ার্ড সদস্য পদ শুন্য হয়ে যায়। এরই পরিপেক্ষিতে দেলোয়ার মেম্বারের পিতা মো: কামাল উদ্দিন খোকন সদস্য পদে প্রার্থী হিসেবে প্রতিদ্বদ্ধিতা করবেন।
