চাটখিল উপজেলা পরিষদ চেয়ারম্যানের ইফতার মাহফিলে দুই গ্রুফের সংঘর্ষ !

নোয়া সংবাদ: চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবিরের ইফতার মাহফিলে দুই গ্রুফের সংঘর্ষ।
মঙ্গলবার( ২০শে জুন) উপজেলা পরিষদের চেয়ারম্যানের নিজ বাড়িতে ইফতার মাহফিলের আয়োজন করেন।ইফতার অনুষ্ঠানে আমন্ত্রিত অথিতি ছিলেন, উপজেলার সকল সাংবাদিক সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের মুল পর্ব শুরু হলে আভ্যন্তরীণ কিছু বিষয়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও চেয়ার ছোঁড়া-ছুড়ি হয়।সংঘর্ষে দুই পক্ষের ৪জন আহত হয়। এতে বেশ কিছু লোক ইফতারের আগেই ঘটনাস্থল ত্যাগ করেন।
সূত্র: আলোকিত নোয়াখালী
