লক্ষ্মীপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড !

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার জামিরতলী এলাকায় স্ত্রী ফাতেমা বেগম হত্যা মামলায় স্বামী জসিম উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড ১০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার(২৫,জুলাই)দুপুরে অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতের বিচারক মো. সাইদুর রহমান গাজী রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামি জসিম উদ্দিন পলাতক রয়েছে।

জানা যায়, ২০০১ সালের ৩০ এপ্রিল রাতে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী ফাতেমা বেগমকে তার স্বামী জসিম উদ্দিন নির্যাতন চালিয়ে হত্যা করে। পরে তার লাশ বস্তায় বন্দি করে বাড়ির পাশে একটি ডোবায় গুম করে রাখে। পরের দিন বিকেলে ডোবা থেকে ফাতেমা বেগমের লাশ  উদ্ধার করে পুলিশ। পরে সদর থানায় নিহতের ভাই ছফি আহাম্মেদ বাদী হয়ে জসিম উদ্দিনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে ২০০৪ সালের জুন জসিম উদ্দিনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয় পুলিশ। দীর্ঘ শুনানী সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত রায় দেন।

লক্ষ্মীপুর জজকোর্টের অতিরিক্তি পাবলিক প্রসিউকিউটর মো. আবুল কালাম তথ্য নিশ্চিত করছেন