চাটখিলে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ত্রানের কম্বল বিতরনে অনিয়মের অভিযোগ

চাটখিল প্রতিনিধি :

নোয়াখালী জেলার চাটখিল উপজেলার রামনারায়নপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস আলম চৌধুরীর বিরুদ্ধে ত্রানের কম্বল বিতরনে অনিয়মের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার(২৩ জানুয়ারী) ওই ইউনিয়নের পুরুষ সদস্য  (মেম্বার) আবুল খায়ের, নাসির আহমেদ, আলমগীল কবির ও কামাল হোসেন ইউএনওর নিকট লিখিত অভিযোগে জানান চেয়ারম্যান এস আলম চৌধুরী তাদের সাথে কোন প্রকার যোগাযোগ না করেই তার পছন্দের লোক নিয়ে ত্রানের ৩০০ পিস কম্বল বিতরন করছেন।

এ ব্যাপারে এস আলম চৌধুলী সাংবাদিকদেরকে জানান, সকল পুরুষ ও মহিলা সদস্যদের সাথে পরামর্শ করেই কম্বল বিতরন করা হয়েছে। তিনি আরও জানান, অভিযোগকারী ওই সদস্যগনকে তাদের এলাকার লোক সংখ্যা অুনযায়ী কম্বল বরাদ্ধ দেয়া হলেও তারা তা গ্রহন করেননি।