লক্ষ্মীপুরে জাতীয় আইন সহায়তা দিবস পালিত

লক্ষ্মীপুর প্রতিনিধি:

‘‘বঙ্গবন্ধুর সোনার বাংলায় শেখ হাসিনার অবদান, বিনামূল্যে লিগ্যাল এইডে আইনি সেবাদান” এ প্রতিপাদ্যে লক্ষ্মীপুরে পালিত হয় জাতীয় আইন সহায়তা দিবস-২০১৯।

রবিবার(২৮ এপ্রিল)সকাল ৯টায় লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গনে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটির সূচনা করা হয়। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।এর পর ফিতা কেটে লিগ্যাল এইড মেলার উদ্বোধন করেন অতিথিবৃন্দ।

সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ শাহেনুরের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, পুলিশ সুপার আ স ম মাহতাব উদ্দিন, সিভিল সার্জন ডাঃ মোস্তফা খালেদ আহমদ, জেলা জজ আদালতে বিচারক, প্রশাসনের কর্মকর্তা, আইনজীবি,এনজিও প্রতিনিধি ও সাংবাদিকসহ সকল স্তরের মানুষ ।