করোনা ভাইরাস প্রতিরোধে চলাচলের উপরে কড়াকড়ি আরোপ করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক

শেখ আল মামুন,সাতক্ষীরা প্রতিনিধি।।

জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস এম মোস্তাফা কামাল মহোদয়ের নির্দেশে সাতক্ষীরা জেলার প্রবেশপথ গুলোতে আন্তঃজেলা ও আন্তঃউপজেলা চলাচলের ওপরে কড়াকড়ি আরোপ করা হয়।

যানবাহনে আগত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই করে প্বার্শবর্তী জেলা ও উপজেলা থেকে আগত ব্যক্তিদের ফেরত পাঠানো হয়। শুধুমাত্র চিকিৎসার উদ্দেশ্যে ও অতি জরুরি প্রয়োজনে  আগতদের চলাচলের অনুমতি প্রদান করা হয়। এসময় ঢাকা ও সৈয়দপুর হতে আগত দুটি গাড়ি আটক করা হয়।

জিজ্ঞাসাবাদ শেষে সৈয়দপুর থেকে আগত ২ জনকে গাড়ীর ড্রাইভারসহ আশাশুনি উপজেলায় এবং ঢাকা থেকে আগত ৩ জনকে ড্রাইভারসহ দেবহাটা উপজেলায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন রাখার জন্য সংশ্লিষ্ট স্থানীয় প্রশাসন ও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

যেহেতু করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে তাই এখন থেকে সকলকে অপ্রয়োজনীয় কেনাকাটা ও আত্নীয়স্বজনের বাড়িতে  বেড়াতে যাওয়ার মতো কম প্রয়োজনীয় কাজ না করার জন্য সাতক্ষীরা জেলাবাসীকে অনুরোধ করা হলো।

যারা যেখানে আছেন সেখানেই থাকুন।

স্বাস্থ্যবিধি মেনে চলুন,

বাড়িতে থাকুন সুস্থ  থাকুন।