ঢাকাস্থ চররুহিতা ফোরামের ঈদ উপহার বিতরণ

কাজী নাঈম, লক্ষীপুর প্রতিনিধিঃ  

লক্ষ্মীপুর জেলার সদর ৪ নং চর রুহিতা ঢাকাস্থ চর রুহিতা ফোরামের উদ্যোগে ১৮ মে সোমবার ৪ নং চররুহিতা ইমাম-মুয়াজ্জিনদের ঈদ উপহার দেন।

চররুহিতা ফোরামের সদস্য রুবেল ভূঁইয়া জানান ইমাম-মুয়াজ্জিনরা অনেক অবহেলিত তেনারা কারোর কাছে কিছু চাইতে পারেন না, তাই আমাদের ঢাকাস্থ চররুহিতা ফোরামের উদ্যোগে ৪ নং চররুহিতা ইমাম ও মোয়াজ্জিন দের জন্য ছোট্ট পরিসরে আমরা এই কার্যক্রম অংশগ্রহণ করি।

ইমাম-মোয়াজ্জিনরা আমাদের সম্মানিত একজন ব্যক্তি, তেনারা পরিবার পরিজন নিয়ে ঈদ আনন্দ টা যেন সুন্দরভাবে করতে পারে তারই পরি লক্ষ্যে আমাদের এই ছোট্ট আয়োজন।

তিনি আরো বলেন আল্লাহপাক যদি আমাদের আরও তৌফিক দিত তাহলে আমরা লক্ষ্মীপুর জেলার সকল ইমাম-মুয়াজ্জিনদের সহযোগিতা করতে পারতাম। পরিশেষে তিনি ৪ নং চররুহিতা ইমাম-মুয়াজ্জিনদের কাছে ঢাকাস্থ চররুহিতা ফোরাম-এর জন্য দোয়া চান এবং যে সকল প্রবাসী ভাইয়েরা ঢাকাস্থ চররুহিতা ফোরামকে অর্থনৈতিক ভাবে সহযোগিতা করেছে তাদের জন্য দোয়া চান।

পরিশেষে বিশ্বব্যাপী মহামারী করোনাভাইরাস থেকে ইমাম-মুয়াজ্জিনদের কে সর্তকতা অবলম্বন করে ইবাদত করার জন্য তিনি আহ্বান জানান। তার সাথে মুসল্লিদের কে যেন করোনাভাইরাস এর সতর্কতাঃ, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা এসব ব্যাপারে বলার জন্য অনুরোধ জানান। আর যারা ঢাকাস্থ চররুহিতা ফোরামকে বিভিন্নভাবে সহযোগিতা করে তাদেরকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান তিনি।

Share this news as a Photo Card

19 May 2020

ঢাকাস্থ চররুহিতা ফোরামের ঈদ উপহার বিতরণ

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে