ঘুর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত বাঁধ নির্মাণে কাজ করলেন শ্যামনগর সদর চেয়ারম্যান

শেখ আল মামুন,সাতক্ষীরা প্রতিনিধি।।

বুধবার(০৩ জুন)কাশিমাড়ি ইউনিয়নের হঠাৎ ভেঙে যাওয়া রিং বাঁধে আকস্মিক পরিদর্শনে যেয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে সাথে নিয়ে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজ করে যাওয়া কর্দমাক্ত শ্রমিকদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মাটির চাঁই হাতে বাঁধ নির্মাণে সহায়তা করেন সাত ক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এর পিপি,শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান ও শ্যামনগর উপজেলা আওয়ামীলীগ এর সহ সভাপতি এ্যাড জহুরুল হায়দার বাবু।

তিনি এই সময় শ্রমিকদের উৎসাহ যুগিয়ে আবেগঘন বক্তৃতায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক বাঁধ নির্মাণের জন্য গৃহীত পদক্ষেপ এর কথা ও জাতীয় সংসদ সদস্য জনাব এস এম জগলুল হায়দার এমপি মহোদয়েের ঐকান্তিক প্রচেষ্টার কথা তুলে ধরে নদী ভাঙন কবলিত কাশিমাড়ী সহ বিভিন এলাকার মানুষের পাশে দাঁড়ানোর আত্মপ্রত্যয় ব্যক্ত করেন।