করোনায় মুমূর্ষু রোগীদের চিকিৎসার্থে হলি ক্রিসেন্ট হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার প্রদান

জামশেদুল আলম, রাউজান (চট্রগ্রাম) প্রতিনিধি।
করোনায় আক্রান্ত মুমূর্ষু রোগীদের চিকিৎসার্থে রাউজান উপজেলা চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুলের প্রচেষ্টায় বিএসএম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবু সুফিয়ান চৌধুরীর পক্ষ থেকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের কোভিড-১৯ ইউনিট-২ হলি ক্রিসেন্ট হাসপাতালে ফ্লো মিটারসহ ১৩টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়।
এ উপলক্ষে গত সোমবার হলি ক্রিসেন্ট হাসপাতালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল।
ডা.ফজলে রাব্বি বলেন, এহেছানুল হায়দর চৌধুরী বাবুলের অনুরুধে বিএসএম গ্রুপ করোনা আক্রান্তদের বাঁচাতে অক্সিজেন সিলিন্ডার দিয়েছেন সেইটা নিঃসন্দেহ ভালো কাজ।এইভাবে যদি সমাজের-দেশের সব ভিত্তবানরা এগিয়ে আসতো তাহলে দেশের জন্য অনেক ভালো হত।
