মোংলায় করোনা কালে বিনামূল্যে ভাইরাস প্রতিষেধক ওষুধ বিতরণ

মো পারভেজ খান, মোংলা প্রতিনিধি।।
যুগ যুগ ধরে মানুষ প্রকৃতির মাধ্যমে অনেক জটিল রোগ মুক্তি হয়েছে । তাইতো হোমিও চিকিৎসায় এক বিস্ময়কর ওষুধ আর্সেনিক এ্যালবাম30 । নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে মোংলা শহরতলীর উঃ চাঁদপাই তিন রাস্তার মোড়ে শাহাবুদ্দিন হোমিও হল এর উদ্যোগে বিনামূল্যে করোনা প্রতিষেধক হোমিও ওষুধ ও মাস্ক বিতরণ করা হয়।
শুক্রবার(১২ জুন) বৃষ্টিস্নাত দিনে স্বাস্থ্যবিধি মেনে, সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সর্বস্তরের জনগণের জন্য এ ওষুধ সরবরাহ করেছেন সাহাবুদ্দিন হোমিও হল পরিচালক এবং মোংলা হোমিও প্যাথিক মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল এর ডাঃ সোহাগ হাওলাদার। শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য কাজ করবে স্বাস্থ্য মন্ত্রণালয় ও হোমিও বোর্ড অনুমোদিত Arsenicum album 30 হোমিও ওষুধটি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, চাঁদপাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোল্লা মোঃ তারিকুল ইসলাম।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোংলার যুব সমাজের অহংকার, সমাজসেবক পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ মোঃ কামরুজ্জামান জসিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণত সম্পাদক আজিজুর রহমান স্থানীয় ইউপি সদস্য মতিউর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
