১২ই জুন আন্তর্জাতিক শিশু শ্রম প্রতিরোধ দিবস

অনলাইন ডেস্ক।।

ঝুঁকিপূর্ণ কাজ থেকে বিরত রাখার লক্ষে এবং শিশু সুরক্ষা বাস্তবায়নের স্বার্থে ২০০২ সালের ১২ই জুন, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন দিনটিকে শিশু শ্রম প্রতিরোধ দিবস হিসেবে ঘোষণা করে।

২০২০ সালে এই দিনটি পালনের মূল লক্ষ্য করনাকালীন সময়ে শিশুদের শ্রম থেকে বিরত রাখা এবং করোনা প্রভাব থেকে তাদের সুরক্ষিত রাখা।

এই বছরে “গ্লোবাল মার্চ এগেন্সট চাইল্ড লেবর” এবং “ইন্টারন্যাশনাল পার্টনারশিপ ফর কোঅপারেশন অন চাইল্ড লেবর ইন এগ্রিকালচার (আই পি ছি ছি এল এ)” এর যৌথ উদ্যোগে ভার্চুয়াল ক্যাম্পেইনিং এর মাধ্যমে দিনটি উদযাপিত হবে।

বিশ্ব জুড়ে শিশু শ্রম একটি অসুস্থ চর্চা। পুরো পৃথিবী জুড়ে পারিশ্রমিকে/ বিনা পারিশ্রমিকে কাজ করে যাচ্ছে হাজার হাজার শিশু, যাদের বয়স ৫-১৭ বছরের মধ্যে। স্বল্প উন্নত দেশ গুলোতে শিশু শ্রমিকের সংখ্যা সব চাইতে বেশী। সারা পৃথিবী জুড়ে প্রতি ১০ জনের ১ জন শিশু, শিশু শ্রমে নিয়োজিত আছে, ২০০০ সালের তথ্য অনুযায়ী শিশু শ্রমিকের সংখ্যা ৯৪ লক্ষ্য পর্যন্ত কমেছে। বর্তমানে ইউ এন এর টেকসই উন্নয়নের লক্ষ্য ২০২৫ সালের মধ্যে পুরো পৃথিবী শিশু শ্রমিক মুক্ত করা।

শিশুকে শিক্ষার আলোয় আলোকিত করা এবং শিশু শ্রমকে না বলা পুরো পৃথিবী জুড়ে একটি মোক্ষম দাবি এবং আলোচিত বিষয়।