সন্ত্রাসী হামলার শিকার জয়যাত্রা টিভির আশুলিয়া প্রতিনিধি

অনলাইন ডেস্ক।।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম আশুলিয়া কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক ও বাংলা টাইমস পত্রিকার স্টাফ রিপোর্টার এবং জয়যাত্রা টিভির আশুলিয়া প্রতিনিধি শিফাত মাহমুদ ফাহিম সন্ত্রাসী হামলার শিকার হয়েছে।
মঙ্গলবার(১৬জুন)সকালে নওগার আত্রাই থানার সেভেন স্টার শপিং কমপ্লেক্সের সামনে প্রকাশ্যে সন্ত্রাসি সোহেল ও এনামুলের নেতৃত্বে একদল সন্ত্রাসী এ হামলার ঘটনাটি ঘটায় বলে জানা যায়।
সন্ত্রাসীরা তাকে হত্যার উদ্দেশ্যে লোহার রড ও দেশীয় অস্র দিয়ে আঘাত করে।সন্ত্রাসীদের হামলায় তার শরীরের বিভিন্নস্থানে রক্তাক্ত জখম হয়। পরে স্থানীয় জণগণ এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়, দ্রুত উদ্বার করে তাকে আত্রাই স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
হামলা কালে তার ব্যাবহৃত মোবাইল ও টিভি কেমারা ভেঙ্গে ফেলা হয়,যার আনুমানিক মূল্য লক্ষাধিক টাকা।
এ ঘটনায় তীব্র নিন্দা ও দোষী ব্যক্তিদের আইনের আওতায় এনে শাস্তির দাবী জানিয়েছেন বিএমএসএফ’র কেন্দ্রীয় কমিটির সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর।
আহত সাংবাদিক ফাহিম জানান, করোনাকালীন সময়ে নিজ এলাকায় পরিবারের সাথে অবস্থান কালে লকডাউনে আটকা পড়েন। সেখানে একটি সরকারী কাজের তথ্য চাওয়ায় ভুয়া ডাক্তার হামিদুল ও মামুনের নির্দেশে হামলার ঘটনাটি ঘটে।এ ঘটনায় তিনি প্রাশাসনের হস্তক্ষেপ কামনা করে সুষ্ঠ বিচারের দাবী জানান।
সূত্র:রানা বিবিসি বাংলা
