সাতক্ষীরায় পরিবেশ ও সামাজিক সুরক্ষা বিষয়ক অনলাইন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

শেখ আল মামুন,সাতক্ষীরা প্রতিনিধি।।

সাতক্ষীরায় এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় পরিবেশ ও সামাজিক সুরক্ষা বিষয়ক এক দিনের অনলাইন প্রশিক্ষণ কর্মশালা Zoom Cloud meeting app এর মাধ্যমে নিজ নিজ কর্মস্থল হতে সংযুক্ত হয়ে অনুষ্ঠিত হয়।

বুধবার(২৪ জুন)  জেলা প্রশাসনের আয়োজনে জেলা পর্যায়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সচিবদের অংশগ্রহণে এই অনলাইন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।

জেলা প্রশাসক, সাতক্ষীরা জনাব এস এম মোস্তফা কামাল এর  সভাপতিত্বে অনুষ্ঠিত এই ধর্মশালায় প্রধান অতিথি হিসেবে সংযুক্ত  ছিলেন খুলনা বিভাগের মাননীয় কমিশনার জনাব  ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার স্যার। ।

এসময় করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে কিভাবে ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করে   ইউনিয়ন পর্যায়ে সেবা প্রদান করা যায় সে বিষয়ের পাশাপাশি ত্রাণ বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করা ও  ডেঙ্গু সংক্রমণ মোকাবিলার কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন মাননীয় প্রধান অতিথি।

পরে সভাপতি  তার বক্তব্যের মাধ্যমে কর্মশালা সমাপ্তি ঘোষণা করেন।। কর্মশালায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন উপ-পরিচালক,  স্থানীয় সরকার, সাতক্ষীরা জনাব মোঃ হুসাইন শওকত।