ফটিকছড়ি কোভিড-১৯ বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্টার জন্য ২৫ লক্ষ টাকার অনুদান ঘোষণা

আতিক নজরুল,ফটিকছড়ি(চট্টগ্রাম)প্রতিনিধি।।
ফটিকছড়ি কোভিড-১৯ বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্টার জন্য সাংসদ আলহাজ্ব নজিবুল বশর মাইজভান্ডারি ও সাংসদ পুত্রের সর্বমোট ২৫ লক্ষ টাকার অনুদান ঘোষণা।
বৃহস্প্রতিবার( ২৫ জুন) উপজেলা পরিষদের ভিডিও কনফারেন্সে মাধ্যমে আইন শৃঙ্খলা কমিটির সভাই এই ঘোষণা দেন।
ফটিকছড়ির বিবিরহাটে অবস্তিত ২০ শয্যা হাসপাতালকে কোভিড-১৯ বিশেষায়িত হাসপাতালে রুপান্তরিত করতে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে ইতিমধ্যে কাজ চলতেছে।যা সম্পুর্ণ সাধারণ মানুষের সাহায্য সহযোগিতাy প্রতিষ্ঠিত হতে যাচ্ছে।ইতিমধ্যে ফটিকছড়ি অনেক সাধারণ মানুষে এই হাসপাতাল প্রতিষ্টার সাহায্যে এগিয়ে এসেছেন,যার দরুণ প্রায় ২০ লাখ টাকার মত ফান্ড সংগ্রহ হয়েছে।
হাসপাতালের ফান্ড কালেকশনে এইবার এগিয়ে আসলেন ফটিকছড়ি সাংসদ ও তরিকত ফেডারেশনের সম্মানিত চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি ও উনার পুত্র সৈয়দ তৈয়বুল বশর মাইজভান্ডারি।ইতিমধ্যে আলহাজ্ব নজিবুল বশর মাইজভান্ডারি ২০ লক্ষ টাকা ও উনার ছেলে সৈয়দ তৈয়বুল বশর ৫ লক্ষ টাকাসব সর্বোমোট ২৫ লক্ষ টাকা দিয়ার ঘোষণা দিয়েছেন।
