কোটচাঁদপুরে আগুনে পুড়ে কোটি টাকার ফোম পুড়ে ছাই

মামুনার রশীদ (সুমন) কোটচাঁদপুর প্রতিনিধি।।

ঝিনাইদহের কোটচাঁদপুরে ফোম তৈরীর কারখানায় অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে কারখানার কাঁচামালসহ তৈরী পণ্য।

রবিবার (১৯ জুলাই) সকালে অত্র উপজেলার বলুহর বাসস্ট্যান্ড সংলগ্নে ঘটনা ঘটে।

কোটচাঁদপুর ফায়ার সার্ভিস জানায়, ফোম ফ্যাক্টারীতে অগ্নিকাণ্ডের ঘটনার সংবাদ পেয়ে আমরা যৌথ ভাবে কোটচাঁদপুর কালীগঞ্জ ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষনে পুড়ে যায় কারখানায় থাকা সমস্ত মালামাল। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।

দিকে ফোম কারখানা কর্তৃপক্ষের দাবি আগুনে পুড়ে কোটি টাকার ক্ষতি হয়েছে