হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

শাহিনুর আলম শাহিন,হিলি প্রতিনিধি।।

পবিত্র ঈদুল-আজহা উপলক্ষে টানা পাঁচদিন বন্ধের পর আজ থেকে শুরু হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি ।

হিলি পানামা পোর্ট লিংকের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক বিষয়টি নিশ্চিত করছেন।

তিনি জানান, কোরবানির ঈদ উপলক্ষে শুক্রবার (৩১ জুলাই) থেকে বাংলাদেশ-ভারতের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ ছিল। পাঁচদিন বন্ধের পর আজ বুধবার (৫ আগস্ট) সকাল থেকে যথারীতি নিয়মে বন্দরের আমদানি-রপ্তানির সকল কার্যক্রম স্বাভাবিক হয়েছে।

তিনি আরও জানান, ভারতীয় মালবাহী ট্রাকগুলো বন্দরে প্রবেশ করছে এবং পণ্যগুলো আনলোড হয়ে দেশি ট্রাকগুলোতে লোড করে দেশের বিভিন্ন স্থানে ছেড়ে যাওয়া শুরু করেছেন।

Share this news as a Photo Card

05 August 2020

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে