চট্টগ্রামে ৫০০০ পিস ইয়াবা ও ০১টি ট্রাক সহ ০২ জন গ্রেফতার

সাজ্জাদ চৌধুরী,চট্ট্রগ্রাম প্রতিনিধি।।
চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (বন্দর) বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব এস.এম. মোস্তাইন হোসেন, বিপিএম এর সার্বিক দিক নির্দেশনায় অতিঃ উপ-পুলিশ কমিশনার (ডিবি-বন্দর) জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিক ও সহকারী পুলিশ কমিশনার (ডিবি- বন্দর) জনাব মোঃ গোলাম ছরোয়ার এর তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করে ৫০০০ পিস ইয়াবা ও ০১টি ট্রাক সহ দুই জনকে গ্রেফতার করা হয়।
শনিবার(১৫ আগস্টট) পুলিশ পরিদর্শক জনাব মোহাম্মদ আলমগীর এর নেতৃত্বে ১৭ নং টিম গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের বন্দর থানাধীন বারেকবিল্ডিং মোড় সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৫০০০ পিস ইয়াবা ও ০১টি ট্রাক সহ মোঃ সুলতান আহাম্মদ (৩০) ও মোঃ রুবেল হোসেন চৌধুরী প্রঃ রুবেল (২৭) দ্বয়কে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে বন্দর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।