নতুন চুক্তিতে বিতর্কের মুখে ধোনি

অনলাইন ডেস্ক।।

আইপিএলের ত্রয়োদশ আসর শুরুর আগের দিন বির্তকের জন্ম দিলেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। চীন ভিত্তিক মোবাইল ফোন কোম্পানি অপ্পো’র সাথে চুক্তি করেছেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় অপ্পো’র এক বিজ্ঞাপনে দেখা গিয়েছে ধোনিকে। যেখানে ক্যাপশনে লেখা, ‘বি দ্য ইনফিনিট।’
একটি ভিডিও প্রকাশ করেছে অপ্পো। টুইটারে সেই ভিডিও দিয়ে তারা লিখেছে, ‘ক্রিকেট মাঠে যাকে আপনারা মিস করেন, সেই এমএস ধোনি মাঠে ফিরছেন।’