কমলনগরে সেবা ফাউন্ডেশনের ফ্রি ব্লাড ক্যাম্পিং এর দ্বিতীয় পর্ব কার্যক্রম অনুষ্ঠিত

শাকিল মাহমুদ,কমলনগর(লক্ষ্মীপুর) প্রতিনিধি ।।
লক্ষীপুরের কমলনগরে চর লরেন্স বাজার সেবা ফাউন্ডেশনের উদ্যেগে (২৬ নভেম্বর) বৃহঃস্পতিবার বিকেলে চর লরেন্স বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ফ্রি ব্লাড ক্যাম্পিং এর দ্বিতীয় পর্ব কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
সেবা ফাউন্ডেশনের সভাপতি আবদুল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন ৯ নং তোরাবগন্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়সাল আহম্মেদ রতন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. ওয়ালী উদ্দিন মাসুদ ( মেডিকেল অফিসার,কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স )মাহবুবুর রহমান দোলন (সাধারণ সম্পাদক,কমলনগর উপজেলা ক্রীড়া সংঘ) বিশিষ্ট সমাজ সেবক অাবদুর রহমান দিদার, নূর করিম,বিশিষ্ট সমাজ সেবক আলমগীর হোসেন আবুনুর।
এসময় আরো উপস্থিত ছিলেন সেবা ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি তৈয়বুর রহমান, যুগ্ন সাধারন সম্পাদক গিয়াস উদ্দিন শাকিল,সাংগঠনিক সম্পাদক -সাইফুল ইসলাম টিপু, সাংগঠনিক সম্পাদক -জাহিদুল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক -জুয়েল রানা , অর্থ সম্পাদক -আজগর হোসেন, সমাজকল্যাণ বিষয়ক উপ-সম্পাদক নাজমুল ইসলাম সায়েম উপ-তথ্য বিষয়ক সম্পাদক -জাকের হোসেন, সদস্য- আবদুস সোবাহান ইমন,সদস্য-আমজাদ সহ প্রমূখ।
