ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ দলে নেই মাশরাফি

অনলাইন ডেস্ক ।।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি। সেই দলে নেই মাশরাফি । ক্যারিয়ারে এই প্রথমবারের মত ইনজুরি ছাড়াই বাদ পড়লেন মাশরাফি।
সোমবার(৪ জানুয়ারী) বিসিবিতে দুই নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু, হাবিবুল বাশার, টিম অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান, কোচ রাসেল ডমিঙ্গো এবং ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল দল গঠনের এই সভায় অংশ নেন। কোচ এবং অধিনায়ক এই সভায় ভার্চুয়ালি যোগ দেন।
আগামী ১০ জানুয়ারি বাংলাদেশে তিন ওয়ানডে এবং দুই টেস্ট ম্যাচের সিরিজ খেলতে ঢাকায় আসছে ওয়েস্ট ইন্ডিজ। ২০ জানুয়ারি সফরের প্রথম ওয়ানডে ম্যাচ।
