হিলিতে খাদ্যে নিরাপদ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

শাহিনুর আলম শাহিন,হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ

জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য ও মুজিব বর্ষে কোভিড- ১৯ এর স্বাস্থ্যবিধি অনুসরন করে উপজেলা পর্যায়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষে দিনাজপুরের হিলিতে খাদ্যের নিরাপদ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার(৪ জানুয়ারী) সকাল ১১ টায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগীতায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ নুর-এ আলমের সভাপতিত্বে শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন।

বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিন,উপজেলা কৃষি অফিসার ড. মমতাজ সুলতানা,একাডেমি শিক্ষা অফিসার সাখাওয়াত হোসেন,প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন,সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলুসহ অনেকে।

Share this news as a Photo Card

04 January 2021

হিলিতে খাদ্যে নিরাপদ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে