গাইবান্ধায় পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে এলাকাবাসীর সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ

অনলাইন ডেস্ক ।।

গাইবান্ধা সদরে পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে  এলাকাবাসীর সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ হয়েছে।

শনিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব কোমরনই কেন্দ্রে এ ঘটনা ঘটে।এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট ছুড়ে র‍্যাব- পুলিশ।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান  জানান, সংঘর্ষে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সদস্য আহত হয়েছেন।