নরসিংদী জেলায় ট্রান্সজেন্ডারদের জীবনমান উন্নয়নে নব সম্ভাবনার দিগন্ত উন্মোচন

নরসিংদী প্রতিনিধি :
সোমবার ২৫ জানুয়ারি ২০২১ প্রেস ব্রিফিং এর মাধ্যমে ট্রান্সজেন্ডার (Transgender) দের জীবনমান উন্নয়নে কর্মমুখী প্রকল্পে অন্তর্ভুক্তকরণের নিমিত্ত স্থাপিত পার্লার “ত্রিনয়ন রূপশিল্প” এর উদ্বোধন করেন মান্যবর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন। “ত্রিনয়ন রূপশিল্পঃ এটি তাঁর স্বীয় চিন্তাপ্রসূত আত্মনির্ভরশীল একটি কর্ম প্রচেষ্ঠা।
এসময় তিনি বলেন, ট্রান্সজেন্ডারদের জীবনমান ও সামাজিক অবস্থানের উন্নয়নে, তাঁদের মৌলিক অধিকার নিশ্চিতকরণে এবং তাঁদেরকে উন্নয়নের মূল স্রোতধারায় সামিল করতে এধরনের উদ্যোগ অনন্য ভূমিকা পালন করবে উল্লেখ করেন। তাঁর বক্তব্যে সকলকে আত্মপ্রত্যয়ে জাগ্রত হয়ে ট্রান্সজেন্ডারদের প্রতি পারিবারিক ও সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহবান জানান।
