লালমনিরহাটে বেড়াতে নিয়ে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণ।। দুই ধর্ষক গ্রেফতার

,মিজানুর রহমান, লালমনিরহাট ।।
লালমনিরহাট সদর উপজেলার বড়বড়ি ইউনিয়নে প্রেমিকাকে বেড়াতে নিয়ে গিয়ে স্থানীয় কয়েক বখাটে সংঘবদ্ধ গণধর্ষণ করেছে।পুলিশ দুই ধর্ষক কে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার ২৯ জুলাই লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়িতে প্রেমিকাকে  বেড়াতে নিয়ে গিয়ে লম্পট যুবক এক তরুণী কে সংঘবদ্ধ  ভাবে গণ ধর্ষণ করেছে। এই ঘটনায় পুলিশ দুই জন ধর্ষককে আটক করেছে। বৃহস্পতিবার ধর্ষক জসিম আলী(২৩)কে আদালতে প্রেরন করেছে। বিচারক তাঁকে কারাগারে প্রেরণের আদেশ দেয় । এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে।
সদর থানা পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর রাতে জেলা সদরের পশ্চিম  শীবরাম গ্রামে গোপন সংবাদের  ভিত্তিতে মনছার কসাইয়ের ছেলে জসিম আলী(২৩)কে পুলিশ আটক করে। তাঁকে আদালতে সোপর্দ করলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে। এর আগে নয়ার দিঘীর এলাকার অপর আসামী একলাস (২২)কে পুলিশ আটক করে। সে কারাগারে  রয়েছে। তার দেয়া  স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে অন্য ধর্ষকদের গ্রেপতার অভিযান চলছে।
লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের তেঁতুলতলা  নয়ার দিঘীতে গত সোমবার (২৬ জুলাই) তরুণীকে বেড়াতে নিয়ে গিয়ে গণ ধর্ষণ করে লম্পট কয়েক যুবক। ওই তরুণীর বাড়ি পাশ্ববর্তী কুড়িগ্রামে।  স্বামীর সাথে পারিবারিক কলহে  তরুণী বেশকিছুদিন  ধরে বাবার বাড়ি ও নানার বাড়িতে থাকছে। এর মধ্যে তেঁতুলতলা নয়ার দিঘীর আতিকের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। প্রেমিক আতিক তাকে বেড়ানোর কথা বলে নয়ার দিঘী পুকুর পাড়ে নিয়ে যায়, সেখানে  আগে থেকে ওৎ পেতে থাকা ৫-৬ জন যুবক মিলে নির্জন জায়গায় নিয়ে গনধর্ষণ করে।ধর্ষিতা মেয়েটি বিষয়টি গ্রামবাসিকে জানালে লম্পট প্রেমিক ও লম্পট যুবকগণ পালিয়ে যায়।
লালমনিরহাট সদর থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম জানান, দুই জনের নাম উল্লেখ করে মামলা দায়ের হয়েছে। অসুস্থ তরুণী  লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।