চট্টগ্রাম হাটহাজারীতে যুবকের লাশ উদ্ধার

সাজ্জাদ হোসেন ,চট্টগ্রাম ।।
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মির্জপুর ইউনিয়নের রেল লাইনের পাশ থেকে আবদুল্লাহ আল মামুন (২৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার (২১শে আগস্ট) সকালে স্থানীয়দের খবরের ভিত্তিতে হাটহাজারী থানা পুলিশ এই যুবকের লাশ উদ্ধার করে।হাটহাজারী থানার উপ-পরিদর্শক (এসআই) ফয়সাল আহমেদ বিষয়টি জানিয়েছেন।
হাটহাজারী থানার এস আই ফয়সাল আহমেদ জানান, গতকাল শুক্রবার থেকে আবদুল্লাহ আল মামুন নিখোঁজ ছিলো বলে পারিবারিক সূত্র জানিয়েছে। আজ সকালে মির্জপুর রেললাইনের পাশে মামুনের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
নিহতের লাশ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে। তবে কিভাবে এই তরুণ মারা গেছে বা কোনো হত্যাকাণ্ডের শিকার হয়েছে কি-না তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Share this news as a Photo Card

25 August 2021

চট্টগ্রাম হাটহাজারীতে যুবকের লাশ উদ্ধার

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে