হাতীবান্ধা থানা হাজতে আসামীর মৃত্যুর ঘটনায় তিন সদ্যস্যের তদন্ত কমিটি গঠন

মিজানুর রহমানঃ
লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানা হাজতে এক আসামীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে লালমনিরহাট জেলা পুলিশ।নিহতের আত্মীয়স্বজন দাবী করেছে পুলিশ টাকা না পেয়ে পিটিয়ে মেরে এখন আত্মহত্যার কথা বলছে।
হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের পৃর্ব মালদা পাড়া এলাকার সাবিত্রী রানী নামের এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যূ কেন্দ্র করে পুলিশ স্বামী হিমাংশু চন্দ্র কে  শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।জিজ্ঞাসাবাদ শেষে হিমাংশু চন্দ্র কে পুলিশ থানা হাজতে আটক রাখে।বিকেল ০৫টার দিকে হাজত খানায় হিমাংশু চন্দ্র কে ব্রডব্যান্ডের তারের সাথে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ হাসপাতালে নিয়ে যায়।হাসপাতাল কতৃপক্ষ হিমাংশুর মৃত্যৃর খবর নিশ্চিত করে ।থানা হাজতে আসামীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে হিমাংশুর আত্মীয় স্বজন ও এলাকাবাসী বিক্ষোভে ফেটে পড়ে।
হিমাংশুর পিতা বিশ্বশ্বর দাবী করেন গৃহবধূ সাবিত্রী রানীর মৃত্যুর ঘটনায় স্বামী হিমাংশু চন্দ্র কে জিজ্ঞাসা বাদ করার কথা বলে পুলিশ নিয়ে যায়,পরে পুলিশ এক লক্ষ টাকা দাবী করলে টাকা না দেওয়ায় পুলিশ হিমাংশুকে পিটিয়ে মেরেছে।হত্যা কে ধামাচাপা দিতে পুলিশ আত্মহত্যার কথা বলছে।
থানা হাজতে আসামীর মৃত্যৃর ঘটনায় লালমনিরহাট জেলা পুলিশ তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।লালমনিরহাট এ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মারুফা জামান কে প্রধান করে, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল ইসলাম ও কোর্ট  ইন্সপেক্টর জাহাঙ্গীর আলম কে সদস্য করে এই কমিটি গঠন করা হয়।এই তদন্ত কমিটি আগামী তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিবেন।বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট জেলা পুলিশ সুপার আবিদা সুলতানা,তিনি বলেন হিমাংশু চন্দ্রের মৃত্যুর ঘটনায় পুলিশের কোন গাফিলতি রয়েছে কিনা তা খতিয়ে দেখবে এই তদন্ত কমিটি।