ভারতীয় ট্রাক থেকে ৬৮০ পিচ ইয়াবা উদ্ধার

শাহিনুর আলম শাহিন,হিলি প্রতিনিধি:

দিনাজপুরের হিলি স্থলবন্দরে অভ্যন্তরে ভারতীয় ট্রাক থেকে ৬৮০ পিচ ইয়াবা উদ্ধার করেছে বন্দর সিকিউরিটি গার্ড।

শনিবার রাত ১০ টায় জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) তথ্যের ভিত্তিতে বন্দরে অভ্যন্তরে ভারতীয় পাথর বোঝাই ডই-৩৫-১২৬৪ একটি ট্রাক থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা এসএম নুরুল আলম খান বলেন, শনিবার রাতে গোয়েন্দা সংস্থা(এনএসআই) তথ্যের ভিত্তিতে ওই ভারতীয় ট্রাক থেকে ৬৮০ পিচ ইয়াবা উদ্ধার করে বন্দর সিকিউরিটি গার্ড। পরে তারা আমাদের নিকট ইয়াবাগুলো জমা দেন।

 

Share this news as a Photo Card

12 April 2022

ভারতীয় ট্রাক থেকে ৬৮০ পিচ ইয়াবা উদ্ধার

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে