লালমনিরহাটে মাদ্রাসা হতে ছাত্র নিখোঁজ

মিজানুর রহমানঃ

লালমনিরহাট সদর উপজেলার তিস্তা   তিস্তা আল জামিয়া ইসলামিয়া মডেল হেফজুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার’ হেফজ বিভাগের ছাত্র আদনান সাহিল (১২) নামের ছাত্র শুক্রবার নামাজের পর থেকে নিখোঁজ রয়েছে।

নিখোঁজ আদনান সাহিল কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের  আব্দুল হালিমের দ্বিতীয় পুত্র। নিখোঁজ আদনান সাহিল এর বাবা আজ লালমনিরহাট সদর থানায় একটি সাধারন ডায়েরি করেন।

ডায়রি সুত্রে জানা যায় নিখোঁজের এক দিন পরে মাদ্রাসার কতৃপক্ষ থেকে মুঠোফোনে জানানো হয় আদনান সাহিলের বাবা আবদুল হালিমকে।পরবর্তীতে ঐ নাম্বারে একাধিকবার যোগাযোগ করে মাদ্রাসা কতৃপক্ষকে পাওয়া যায়নি।ফলে আব্দুল হালিম
দ্রুত মাদ্রাসায় চলে এসে জানতে পারেন গত দুইদিন ধরে আমার ছেলে নিখোঁজ রয়েছে।নিখোঁজ ছাত্রের পিতা মাদ্রাসার হুজুরদের কাছে আদনান সাহিল নিখোঁজের বিষয়ে জানতে চাইলে তারা সঠিকভাবে কোন সদুত্তর দিতে পারেনি।

ডায়েরিতে নিখোঁজ ছাত্রের পিতা অভিযোগ করেন  আমি অনুমান করতেছি তারা হয়ত আমার ছেলেকে শারীরিকভাবে নির্যাতন করে কিংবা কোথায়ও লুকিয়ে রেখেছে।
আমার ধারণা মাদ্রাসার শিক্ষক কর্তৃক আমার ছেলের বড়ধরনের ক্ষতি সাধন হতে পারে।
এ বিষয়ে মাদ্রাসার সুপার মাওলানা মোঃ মজিবর রহমান কে একাধিক বার মোবাইল ফোনে ফোন করলে তিনি ফোন রিসিভ করেন নি।

লালমনিরহাট থানার অফিসার ইনচার্জ মোঃশাহআলম জানান নিখোঁজের একখানা ডায়েরি পেয়েছি এবং আমি ডায়েরি পাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত তদন্ত করার জন্য একজন অফিসার কে দায়িত্ব দিয়েছি তিনি তদন্ত করছেন।এবং আমাদের তদন্ত অব্যাহত রয়েছে।