দুমকীতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মো.সুমন মৃধাঃ দুমকি(পটুয়াখালী)প্রতিনিধিঃ
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে পটুয়াখালী জেলা পরিষদ ও জয়গুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের যৌথ উদ্দ্যেগে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । 
বৃহস্পতিবার (২৫ আগস্ট) বেলা ১১ টায় জয়গুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে দুমকী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ খলিলুর রহমান মোহন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সদস্য ও আব্দুল করিম মৃধা কলেজের সাবেক অধ্যক্ষ প্রেফেসর মো. আব্দুল আজিজ, মুরাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও দুমকী উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান শিকদার , জয়গুননেছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষিবিদ মো. ইউসুফ আলী।
উক্ত দোয়া মোনাজাত অনুষ্ঠানে সাংবাদিকবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া মিলাদ পরিচালনা করেন জয়গুননেছা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা মো.জাকির হোসেন।